উত্তর দিনাজপুর জেলা বিজেপিতে বড়সড় ভাঙন। বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি পবিত্র চন্দের নেতৃত্বে প্রায় শতাধিক বিজেপি ও তৃণমূল কর্মী যোগ দিল জাতীয় কংগ্রেসে। শনিবার রায়গঞ্জ ইন্সটিটিউট মঞ্চে শহর ও ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত কর্মীসভায় দলত্যাগী নেতৃত্ব ও কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন রায়গঞ্জ প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাসমুন্সি। পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় বড়সড় সাফল্য পেল জেলা কংগ্রেস নেতৃত্ব। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পদেই দীর্ঘদিন ধরেই আসীন ছিলেন পবিত্র চন্দ। কিন্তু হঠাৎ দলত্যাগ করে পবিত্রবাবু বিজেপিতে যোগ দেওয়ায় জেলায় কংগ্রেস কর্মী ও সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয়। উল্লেখ্য, প্রায় ৭ মাস আগে জেলার উন্নয়নের ১২ দফা শর্ত দিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে পবিত্রবাবুর নেতত্বে প্রায় কয়েক শতাধিক কংগ্রেস কর্মী বিজেপিতে যোগ দিয়েছিল। কিন্তু রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার উন্নয়নের ক্ষেত্রে দেওয়া প্রতিশ্রুতি বিজেপি নেতৃত্ব পালন না করায় বিজেপির রাজ্য সভাপতির কাছে পবিত্রবাবু তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন। শেষ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের আগে প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপাদেবীর হাত ধরে আবার কংগ্রেসে যোগ দেওয়ায় জেলায় নীচুতলার কর্মী-সমর্থকদের মধ্যে প্রবল উত্সাহ তৈরি হয়েছে। পবিত্রবাবুর মতো একজন দক্ষ নেতত্বকে কংগ্রেস আবার ফিরে পাওয়ায় খুশি জেলা কংগ্রেসের সভাপতি তথা বিধায়ম মোহিত সেনগুপ্ত। এদিনের কর্মীসভায় দীপাদেবী ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথনাথ রায়, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোক্তার আলি সর্দার সহ আরও অনেকেই।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/zSd77LFwQvw